Ticker

25/recent/ticker-posts

Ad Code

Google Ads

শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে!!

 



শীতের তীব্রতা বাড়ছে পঞ্চগড়ে



 শীতের প্রকোপ প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ইতিমধ্যেই বেড়েছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।



সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, রোববার সকাল ৯টায় এখানে রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো শীতে জনজীবন জুবুথুবু অবস্থায় রয়েছে। কনকনে শীত ও হিমেল বাতাস সহজেই এখানকার জনজীবনকে কাবু করছে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট, বিশেষ করে সন্ধ্যা থেকে সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গতকালের চেয়ে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকের বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তিনি আরও জানান, তাপমাত্রা আরও কমবে বলে আশা করা হচ্ছে।













একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ