Ticker

25/recent/ticker-posts

Ad Code

Google Ads

নতুন টাকায় জুলাই বিপ্লবের গ্রাফিতি সংযুক্তির অনুমোদন



###তুন টাকায় জুলাই বিপ্লবের গ্রাফিতি সংযুক্তির অনুমোদন


হাসিনা সরকারের পতনের পর নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন নোটে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রচলিত টাকায় বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করা হচ্ছে, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আজহার আগে এই নতুন নোট বাজারে আসতে পারে।

রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নতুন নোটের নকশা পরিবর্তনের অনুমোদন পেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন টাকা ছাপাতে কাজ চলছে এবং বঙ্গবন্ধুর ছবি বাদ যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড এই মুদ্রা ছাপার কাজটি করবে।



প্রতি বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়, যা প্রয়োজন অনুযায়ী বাজারে ছাড়া হয়। প্রিন্ট করা টাকা বাজারে না ছাড়লে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে ভল্টের টাকাগুলো যোগ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ