Ticker

25/recent/ticker-posts

Ad Code

Google Ads

দেশের রাজনীতি...





দেশের রাজনীতি...😠
দেশের অধিকাংশ মানুষ রাজনীতিতে আসার কারণ হলো ক্ষমতা ব্যবহার করে তার আর্থিক ফায়দা লুটা ও তার ব্যাক্তিগত সুযোগ-সুবিধা, আধিপত্য নিশ্চিত করা। দেশের বিরাট বেকার জনসংখ্যা,ছোট রাষ্ট্র ও অধিক ঘনবসতিপূর্ণ জনসংখ্যার হওয়ার জন্যে রাজনীতি নিয়ে এতো বেশি মাতামাতি,যার কারণে রাজনীতে এখন কোন নীতি নেই। কথা ছিল রাজনৈতিক শক্তি মানুষের অধিকার ,তার সামাজিক মর্যাদা, নাগরিক অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করার। যে দিন মানুষ বিনা তোষামোদ ও বিনা ঘুষে তার সঠিক প্রাপ্য সেবা পাবে সে দিন সত্যি কারের রাজনীতির সাফল্য আসবে। ছাত্র জনতার হাতে ধরে দেশে তৃতীয় স্বাধীনতার সুর্য উদিত হলেও এখনও বিনা ঘুষে , বিনা তোষামোদে ও বিনা তদবিরে দেশের সকল ইউনিয়ন পরিষদ অফিস, ভূমি অফিস, ইউএনও অফিস,জেলা পরিষদ অফিস, বিআরটিসি অফিস, পাসপোর্ট অফিস, থানা কোর্ট/আদালত প্রাঙ্গণ, হাসপাতাল ইত্যাদি স্থানে মানুষ তার প্রাপ্য টুকু পাচ্ছে না ,অযথা হয়রানি হচ্ছে ভোগান্তি পোহাতে হচ্ছে, প্রয়োজনের বেশি সময় ও অর্থ খরচ হচ্ছে অথচ দেশে এখন কুখ্যাত স্বৈরাচারী শাসক ব্রিটিশ পাকিস্তানিরা নেই তাও তাঁদের আমলের চেয়ে নিকৃষ্ট দৃশ্যপট আমাদের দেখতে হচ্ছে।এই সব অফিসের দায়িত্ব প্রাপ্ত কিছু কিছু ব্যাক্তির কুৎসিত ব্যবহার,ঘুষ উৎসুক নেয়া আর মানুষ কে অসম্মান করে কথা বলা তাদের পেশা,ঘুষ ছাড়া কোন কাজ তারা ঠিক মতো করেনা।এই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ছড়িয়ে আছে বিভৎস প্রকৃতির কার্যকলাপ যা সহ্যের বাইরে পৌঁছে গেছে ।এই পুরাতন প্রশাসনিক সিস্টেম গুলো উপড়ে ফেলে সত্যি কারের যে আইন/নীতির সমন্বয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থা কায়েম হবে যেখানে মানুষ তার প্রাপ্য টুকু পেতে কোন ভোগান্তি পোহাতে হবে না, প্রশাসনের লোকজন মানুষ কে সেবা দেয়ার জন্যে প্রতিযোগিতায় লেগে যাবে,যেই দিন হাত বাড়ালেই হাতের নাগালে তার প্রাপ্য অধিকার সম্মান টুকু দরজায় কড়া নাড়বে সে দিন প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।যারা দেশ পরিচালনার দায়িত্ব আছেন সৃষ্টি কর্তা উনাদের হৃদয়ে প্রান্তিক জনগোষ্ঠীর এই সব সমস্যার সমাধান করতে এবং প্রয়োজনীয় সঠিক করণীয় ঠিক করতে তৌফিক দান করুক। ইতি মধ্যে বন্যা পরিস্থিতি, কাঁচা বাজার নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নতিতে দেশের সাধারণ মানুষ,ও সরকারের কার্যকলাপ ভূয়সি প্রশংসা কুড়িয়েছে ;নতুন সরকারের
দেশের সকল অফিস দুর্বৃত্তদ ও দুর্নীতি মুক্ত হোক !!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ