Ticker

25/recent/ticker-posts

Ad Code

Google Ads

বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান!!



বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান!!

বাংলাদেশ থেকে ওষুধ কিনবে পাকিস্তান!!

পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

সৈয়দ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে অনেক ভালো অবস্থানে রয়েছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। পাশাপাশি, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।

সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। তারা প্রায় এক ঘণ্টা ধরে দুই দেশের সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

এই সময় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ