ইতিহাস কাউকে ক্ষমা করে না।
ইতিহাসের সাথে কম বেশি আমারা সবাই পরিচিত। ইতিহাসের পাতায় লেখা আছে আমাদের এই বাংলার তথা ভারতীয় উপমহাদেশের অনেক অতীত। ইতিহাসের কল্যাণে আমরা জানতে পেরেছি অতীতের বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক,ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচিত ঘটনা বলি। যেমন নবাব সিরাজ উদদৌলার কাহিনী থেকে শুরু করে অনেক কিছু।বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিস্তারিত ইতিহাস, জানতে পারছি পাকিস্তানি হানাদার বাহিনীর আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের কথা। আমরা পাঁচজন শহীদের নাম বেশি বেশি শুনতে পাই: সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর এছাড়াও সাত বীরশ্রেষ্ঠ ও অনেক মুক্তিযোদ্ধার নাম এবং জাতীয় নেতাদের অক্লান্ত পরিশ্রমে কথা। এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি যুদ্ধের বিস্তারিত ইতিহাস। ইতিহাস অবশ্য তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করিয়ে রাখছে অবিরত।একটা সময়ের অতীত হলে উক্ত সময় পরবর্তী সময়ে ইতিহাস হয়ে যায়। ঠিক তেমনি সাম্প্রতিক সময়ের ঘটনা-ঘটনাপঞ্জী এক সময়ের ইতিহাস হিসেবে পড়তে হবে অথবা জানতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা।
আমার ভাবতেই অবাক লাগছে যে....
বর্তমান সময়ের আলোচিত ঘটনা যেমন ঃরূপপুর বালিশ কান্ড, পর্দা কান্ড, পাপিয়া কান্ড, ক্যাসিনো কান্ড, আরিফুল কান্ড,মাস্ক কান্ড, ত্রাণের চাল চুরির কান্ড, এমপি পাপুল কান্ড,ড়া: সাবরিনা কান্ড, সম্রাট কান্ড,জামালপুরের ডিসি কান্ড, করোনা টেস্ট কান্ড, শাহেদ কান্ড,বিভিন্ন বিচার বর্হিভূত হত্যাকান্ড, লাইসেন্স ছাড়া হাসপাতালে চিকিৎসা, লাইসেন্স ছাড়া এমপি মন্ত্রীর গাড়ি, বেপরোয়া ছাত্র সংগঠনের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে কোটি কোটি টাকা ঈদ সেলামী নেওয়া, বেপরোয়া খুন ধর্ষণ, নেতা/আমলাদের দুর্নীতির প্রতিযোগিতা, মুখোশধারী নেতা/আমলা, জমি অধিগ্রহণের নামে লুটপাট, ব্যাংক লুটপাট ,শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশে টাকা পাচার,বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেশন বাণিজ্য সহ আরও অসংখ্য অনিয়ম দুর্নীতির ঘটনা গুলো এক সময় ইতিহাস হিসেবে পড়তে হবে বা জানতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা, ভাবতেই অবাক লাগলেও এটাই সত্যি কারণ এখন ডিজিটাল যুগে কোন কিছুই হারিয়ে যাওয়া অসম্ভব। বিভিন্ন ঘটনার ভিডিও কন্টেন্ট প্রতিদিন ইউটিউব গুগোল ওয়েবসাইটে সংরক্ষিত হচ্ছে যাহা যুগ যুগ ধরে থেকে যাবে।
তবে এই সব অপরাধ অপকর্মের বিরুদ্ধে যদি সঠিক বিচার ও ব্যবস্থা গ্ৰহণ করা যেত তাহলে অনেক টা এই সব অপকর্মের লাগাম টেনে ধরা যেতে। দিনের পর দিন নতুন নতুন অপকর্মের কম দেখা যেত। এখন যা হচ্ছে ,নামমাত্র বিচারব্যবস্থা।
অবশ্য আরো যত কুকর্ম/সুকর্ম অতীত হয়েছে সবই একদিন ভালো/কালো অধ্যায়ের ইতিহাস হিসেবে তুলে ধরা হবে বা ইতিহাস হয়ে যাবে।আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা পড়তে পড়তে বা দেখতে দেখতে বলবে ...."শালা-রা কত বড় বাইনচুদ ছিল রে..."আর যদি তারা আমাদের চাইতে বড়ো বজ্জাত হয় তখন মুচকি মুচকি হাসতে হাসতে বলবে"হুম... তিনারাও তো বড্ড মাল ছিল গো"...🤔
বর্তমানে অপরাধীরা পার পেয়ে গেলেও ইতিহাস তাদের কে কখনো ক্ষমা করবেন না প্রতি মূহুর্তে ঘৃণা ভরে স্মরণ করিয়ে দিবে।
যেভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করিয়ে দিচ্ছে সালাম, বরকত, রফিক, জব্বার ,শফিউর ,সাত বীরশ্রেষ্ঠ সহ অগণিত মুক্তিযোদ্ধাদের, আরোও অনেক ত্যাগী নেতাদের😍😍😍🇧🇩
এবং যে ভাবে ঘৃণা ভরে স্মরণ করিয়ে দিচ্ছে ...বৃটিশ, পাকিস্তানিদের নির্যাতন, লুটপাট অন্যায় দুঃশাসনের কথা। আরোও যেভাবে প্রতি নিয়ত ঘৃণা ভরে স্মরণ করিয়ে দিচ্ছে... রায়দুর্লভ,জগৎশেঠ ,উর্মি চাঁদ ,মানিক চাঁদ , মীর জাফর, ঘষেটি বেগমের ষড়যন্ত্রের কথা। ঠিক একইভাবে তাদের ও ঘৃণা ভরে স্মরণ করিয়ে দিবে।
ইতিহাস কাউকে ঠকায় না যার যা প্রাপ্য,সম্মান/ঘৃণ্য ঠিকই চক্রবৃদ্ধিহারে ফেরত দিবে যুগ যুগ ধরে।
সত্যের জয় ও মিথ্যার পতন অনিবার্য। উপরওয়ালা সবাই কে সুান্দর ,সুস্থ্য মন-মানসিকতার জীবন যাপনে তৌফিক দান করুক এই কামনা করছি।
-Amin!!



















0 মন্তব্যসমূহ