সকল কোটা বৈষম্যের দুরহোক🌚🎉🎊🤲
----------------------------------------------------------
চাকরির বয়স ৩২ চাই!!!!!
সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরে পরিনত হয়েছে। শুধু মাত্র চাকরির বয়সসীমা বাড়ানো তে বিশেষ লাভ হবে না যদি বিভিন্ন কৌটা বৈষম্য দূর না হয়।।।
দেশ আজ কৌটা বৈষম্যে জর্জরিত। মন্ত্রী কোটা, সচিব কোটা,পিএস কোটা,আমলা কোটা,জাতি কোটা, উপজাতি কোটা, পোষ্য কোটা,মুক্তিযোদ্ধার নাতি কোটা, আনসার কৌটা, নারী কোটা... ইত্যাদি ইত্যাদি☺️।
আমাদের গনতন্ত্র দেশ প্রতিষ্ঠার মুল উদ্দেশ্য , সত্যিকারের মানব মুক্তি... তাই রাষ্ট্রীয় নীতি অন্যায় অবিচার বৈষম্যমূলক হতে পারে না।দেশ প্রতিষ্ঠার সূচনা লগ্নে এবং কিছু পরবর্তী সময়ে দেশের সব বিভাগ,জেলা,জাতির উপজাতির সমান বা তুলনামূলক শিক্ষিত বা যোগ্য লোক ছিলনা, আবার বিশেষ কিছু জেলা বা জাতি উপজাতির লোক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রতি প্রলোভিত ছিল না।তাই সরকারি বিভিন্ন খাতে যোগ্য শিক্ষিত অভিজ্ঞদের নিয়োগ দেয়া হয়েছিল দেশের সার্বিক স্বার্থে।
বর্তমান কিন্তু প্রত্যেক বিভাগ,জেলা, জাতি, উপজাতির শিক্ষার হার মোটামুটি ভালো। তাই পুরাতন নিয়োগ প্রথা বন্ধ করে নতুন করে ন্যায্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। রাষ্ট্রের প্রত্যেক সরকারি চাকরি খাতে নিয়োগে ....প্রত্যেক জেলা, জাতি,উপজাতির জনসংখ্যার সঠিক হিসাব অনুযায়ী, সঠিক ন্যায্য পার্সেন্টেজ এর ভিত্তিতে নিয়োগ আজকে সময়ের দাবি। দেশের সব সরকারি চাকরি খাতে প্রত্যেক বিভাগ,জেলা, জাতি,উপজাতির জনসংখ্যার সমন্বয় খুব জরুরী।
সকল কোটা বৈষম্য দূর হোক .... প্রকৃত সাম্য প্রতিষ্ঠা হোক।।
# Muhammad Aziz Ullah

0 মন্তব্যসমূহ