Ticker

25/recent/ticker-posts

Ad Code

Google Ads

অল্পতেই তৃপ্তির ঢেকুর 🎉

প্যাচাল 🙃🌚

--------------------------


জীবনে তারাই সুখী....যারা নিজেদের আকাঙ্ক্ষা চাহিদা কে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করতে পেরেছে।


কথায় আছে.. মানুষ যত পায় তত চায়। কারোও যত চাহিদার তত প্যারা। আমাদের বর্তমান সমাজে কিছু শ্রেণীর লোক আছে যারা হালাল হারাম ন্যায় অন্যায় না বুঝে শুধু অঢেল টাকা সম্পদের মালিক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।ঐ সম্পদের দ্বারা শেষরক্ষা কি হবে?

এত সম্পদের মালিক হবার পরেও দুর্নীতি করেই চলছে..! সুযোগ পেলে এতিম মিসকিনদের সম্পদের নাম মুল্য দিয়ে ভোগ করে..।

অবৈধভাবে উপার্জিত সম্পর্কে কি নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় না?? 


তাদের অবৈধ লিস্পার মাধ্যমে

দেশে কি ভয়ংকর ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে চিন্তা করুন???মাদক বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্রসফায়ার বাণিজ্য, সাজানো মিথ্যা মামলা বাণিজ্য, ধর্ষণ বাণিজ্য, গায়েবি মামলা বাণিজ্য, বিরোধী দলের নেতা কর্মীদের গোম হত্যা মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি নির্যাতন, ত্রাণ আত্মসাৎ, করোনা টেস্ট বাণিজ্য, মিথ্যা মাদক ব্যবসায়ী গ্রেফতার করে চাদা আদায়, পাসপোর্ট চাঁদাবাজি, মানবপাচার বাণিজ্য,ট্রাফিক পুলিশের চাঁদাবাজি র দৌরাত্ম্যে অসহায় নিরীহ পরিবহন শ্রমিক সহ অসংখ্য খাতে দুর্নীতির অভিযোগ আজ সকলের কাছে স্পষ্ট।

আওয়ামী লীগ সরকারের সোনার বাংলা গড়ার স্বপ্ন এরাই ধংস করে দিচ্ছে,দিন দিন দুর্বিষহ অবস্থার সৃষ্টি করতেছে,দেশ ও জনগণের স্বার্থে, দেশের মানুষ কে শান্তিতে বসবাস করতে দিতে হলেও অন্তত এই সব বন্ধ করা উচিত।

না হলে ভুক্তভোগী অসহায় নিপীড়িত সাধারণ জনগণের ভারী নিঃশ্বাসে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা চিরস্থায়ী নয়,তাই ক্ষমতা সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা উচিৎ। আজকে আমি আপনি অপরাধ করে পার পেয়ে গেলেও শেষ বিচারের দিন পার পাওয়া যাবে না।

অবশেষে প্রকৃতির নিয়মই যখন তাদের ভাটা পড়ে যায় তখন অবৈধভাবে অর্জিত সম্পদের কিছু আবার গরীবদেরকে বিলিয়ে দেয়, কিছু লোকদেখানো দানখয়রাত করে, শেষমেষ ডাক্তার-খানায় কিছু বেশিদিন বাঁচার আশায় উড়িয়ে আর শেষ রক্ষা হয় না...... তাহলে কি ঘটলো??? শেষমেষ লাভ কি হলো???

তাই আসুন নিজের খারাপ প্রতিভার লাগাম টেনে.... সুস্থ সুন্দর জীবন যাপন করি!

# Muhammad Aziz Ullah


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ