কালোজিরার ছবি।
কালোজিরা একটি বহুবর্ষজীবী ভেষজ যা বিশ্বজুড়ে পরিচিত, বিশেষত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে। এটি ডায়রিয়া, বদহজম, ক্ষত এবং শ্বাসকষ্টের সংক্রমণ সহ বিভিন্ন অসুস্থতার চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। কালোজিরার কৃষি ও ভেষজ সুবিধাগুলি বিজ্ঞানীরা ভালভাবে অধ্যয়ন করেছেন এবং এটিকে পরিপূরক ও বিকল্প অ্যান্টিবায়োটিকের উত্স হিসাবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এটি খাদ্যের সাথে সামান্য পরিমাণে ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যে তরুণ্য ধরে রাখতে কালোজিরা খাওয়ার প্রচলন রয়েছে। যৌন শক্তি বাড়াতে এক চামচ কালোজিরা যথেষ্ট কার্যকর।
কালোজিরা খাওয়ার নিয়ম ও উপকারিতা
স্মরণ শক্তি বৃদ্ধি:
এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দিনে তিনবার খেলে দুশ্চিন্তা দূর হয় এবং মেধার বিকাশ ঘটে।
মাথা ব্যাথা নিরাময়ে:
১/২ চা চামচ কালোজিরা তেল মাথায় ভালোভাবে লাগিয়ে এবং এক চা চামচ কালোজিরা তেল মধুসহ দিনে তিনবার খেলে মাথা ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়।
সর্দি সারাতে:
এক চা চামচ কালোজিরা তেল মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক ৩ বার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে মালিশ করতে হবে।
বাতের ব্যাথা দূরীকরণে:
আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করতে হবে। এছাড়া এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে কালোজিরা তেল মিশিয়ে দৈনিক ৩ বার করে খেলে উপকার পাওয়া যায়।
হার্টের সমস্যার ক্ষেত্র:
এক চা চামচ কালোজিরা গুড়া এক কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক ২ বার করে খেলে হার্টের সমস্যা নিয়ন্ত্রণে থাকে।
ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে:
প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খাওয়া এবং কালোজিরা তেল দিয়ে শরীরে মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধাঘন্টা থাকার পর এক চা চামচ কালোজিরা তেল মধুসহ খেলে ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে থাকে।
পাইলস সমস্যা নিরাময়ে:
এক চা-চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল, এক চা চামচ কালোজিরা তেল সহ প্রতিদিন খালি পেটে খেলে পাইলস সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে:
প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা উপশম হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে:
এক চিমটি কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
যৌন সমস্যা সমাধানে:
কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায়।
অনিয়মিত মাসিক সমস্যায়:
এক কাপ কাঁচা হলুদের রস বা আতপ চাল ধোয়া পানির সাথে এক চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দৈনিক ৩ বার খেলে উপকার পাওয়া যায়।
বুকের দুধ বৃদ্ধি করতে:
মায়েরা প্রতি রাতে শোয়ার আগে ৫-১০ গ্রাম কালোজিরা মিহি করে দুধের সাথে খেলে মাত্র ১০-১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যায়।
আমাশয় নিরাময়ে:
এক চা-চামচ কালোজিরা তেল মধুসহ দিনে ৩ বার করে খেলে আমাশয় রোগের উপশম হয়।
শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে:
দুই বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ালে দ্রুত তাদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে।
আমলকির উপকারিতা ..click here


0 মন্তব্যসমূহ